পুলিশ সরকারের হাস্যকর বাহিনীতে পরিণত হয়েছে : দুদু

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

পুলিশ সরকারের হাস্যকর বাহিনীতে পরিণত হয়েছে : দুদু

Manual2 Ad Code

256824_1সুরমা মেইল ডেস্ক :: পুলিশ সরকারের হাস্যকর বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি এক মাস আগে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। এটি নিয়েও পুলিশ রশিকতা করছে। তারা গতকাল আমাদের ২ ঘন্টা সমাবেশ করার অনুমতি দিয়েছে সেটি ও আবার ইঞ্জিনিয়ার্সে, যেখানে আমরা চাইনি। আসলে সরকার পুলিশ বাহিনীকে হাস্যকর বাহিনীতে পরিণত করেছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র রক্ষা মঞ্চ আয়োজিত ‘নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, পুলিশের জন্য আমার মায়া হয়। তাদেরকে সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে তাদের ভাবমূর্তি বলে কিছু নেই। আজকের প্রধানমন্ত্রী পুলিশকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে।

Manual2 Ad Code

র‌্যাব, পুলিশ, বিজিবি এখন সরকারের নিয়ন্ত্রণ বাহিনী বলেও মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, বাঙ্গালি জাতি বীরের জাতি। এই জাতি সিদ্ধান্ত নিলে যেকোন মূল্য গণতন্ত্র পুণ:রুদ্ধার করবে। সেটি আপনার দলের জন্য সুখোকর হবে না।

তিনি বলেন, দল নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না। তার মানে এই নয়, আমরা বসে থাকবো আগামী দিনে যদি ভোটারবিহীন নির্বাচন করা হয় বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে।

Manual6 Ad Code

আয়োজক সংগঠনের সভাপতি এএইচ খান আসাদের সভাপতিত্বে এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্যে রাখেন।আস

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code