পূর্বশত্রুতার জের: বানিয়াচঙ্গে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

পূর্বশত্রুতার জের: বানিয়াচঙ্গে ডেকে নিয়ে যুবককে হত্যা

Manual1 Ad Code

পূর্বশত্রুতার জের ধরে হবিগঞ্জের বানিয়াচঙ্গে আলী হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলেও প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ইকরাম গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পেরণ করে।

Manual7 Ad Code

নিহত আলী হোসেন ইকরাম গ্রামের হারুন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামে আলী হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে রেজু মিয়া, রফিক মিয়া ও সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আলী হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে সোমবার মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রেজু ও সালাউদ্দিন। পরে তাকে দেশীয় অস্ত্র (বল্লম) দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code