পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পেরুর নাজকা শহরে বিদেশি পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সাত আরোহীর সবাই মারা গেছেন।

 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা পর্যটকরা পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে যাচ্ছিলেন।

Manual4 Ad Code

 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির নাগরিক এবং দুজন পেরুভিয়ান ক্রু ছিলেন। খবর রয়টার্সের।

 

Manual2 Ad Code

পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা ২০৭ মডেলের হালকা বিমানটি নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহীই মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Manual2 Ad Code

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়। তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডাচ ও চিলিয়ান কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

 

নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে দুই হাজার বছরের পুরোনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির ওপর মানুষের তৈরি একধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়।

 

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code