পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে কানাইঘাটে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে কানাইঘাটে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবীতে সিলেটের কানাইঘাটে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

 

সোমবার (১১ মে) সকাল ১১টায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন কানাইঘাট মডেল ফারিয়া’র উদ্যেগে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

 

Manual1 Ad Code

কানাইঘাট মডেল ফারিয়ার সভাপতি আবু হানিফ জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় মানববন্ধনে ফারিয়ার নেতৃবৃন্দ সম্প্রতি ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যায়িত করে অশুভ আচরণ ও হেনস্তা করা হয়েছে, যা অত্যান্ত নিন্দনীয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মানববন্ধন থেকে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশের ন্যায় তারা এ কর্মসূচী পালন করেছেন। তারা আরো বলেন, সারা দেশে প্রায় সাড়ে ৪ লক্ষ উচ্চ শিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে যেমন মানুষের সেবা করছেন অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে অনন্য ভুমিকা রাখছেন। কিন্তু একটি চক্র এই প্রশিক্ষিত জনগোষ্টিকে দালাল আখ্যায়িত করে সম্মানহানি করছে। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্বারকলিপি প্রদান করেন ফারিয়ার নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

 

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফারিয়ার নেতৃবৃন্দের মধ্যে জাহিদ আল ফারুক, মোহাম্মদ জাকিউল ইসলাম, বিলাল সরকার, আব্দুর রশিদ, মোহাম্মদ রুজ বেল্ট মিয়া, মোহাম্মদ শামসুর রহমান, আনোয়ার হোসেন, বাবু মিলন রায়, মাসুদ রানা, ইসমাইল আলী, রাজিব বিশ্বাস, মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code