উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জোর তৎপরতা শুরু করেছে। এরই মধ্যেই আজ দলটি প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে। আগামী ২০ মে’র মধ্যে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি।

Manual8 Ad Code

 

রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

দ্বিতীয় ধাপে আবারও ১০০ প্রার্থীর নাম ঘোষণা হবে:
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।

 

জুলুমবাজ ও ফ্যাসিস্ট ছাড়া অন্যদের দলে স্বাগতম:
তরুণ এই নেতা বলেন, আমাদের সারাদেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চান, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

 

Manual5 Ad Code

তালিকায় যারা আছেন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মাসুদ পারভেজ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ীতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ী পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাটে মো. আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌরসভায় রায়হান কবির।

Manual5 Ad Code

 

নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভায় মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলাম এনসিপির মনোনয়ন পেয়েছেন।

 

চট্টগ্রাম বিভাগে কক্সবাজার সদরে শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদরে রশিদ, মতলব উত্তরে ইদ্রিস, হোমনা পৌরসভায় রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি:
এর আগে গত ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছিল এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ তখন বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। অথচ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট বক্তব্য আমরা পাইনি।

 

তিনি বলেন, আমরা আশা করি যেটা খুব দ্রুত সময়ের মধ্যে সরকার টাইমলাইনটা দেশের জনগণকে দেবে। যেকোনো সময়ের মধ্যে যেহেতু; কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি।

Manual3 Ad Code

 

এক বছরের মধ্যেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন:
এরপর গত ৫ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনো বলছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code