প্যানেল স্পিকার নির্বাচিত হলেন সায়রা মহসিন

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮

প্যানেল স্পিকার নির্বাচিত হলেন সায়রা মহসিন

Manual5 Ad Code

মৌলভীবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন। রবিবার সংসদের ১৯ তম অধিবেশনে তাকে সংসদ সদস্যরা প্যানেল স্পীকার নির্বাচিত করেন।

Manual7 Ad Code

এই খবরে উনার নির্বাচনী এলাকার কর্মী সমর্থক ও ভক্তসহ পুরো মৌলভীবাজার জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সৈয়দা সায়রা মহসিনের একান্ত সচিব মোহাম্মদ আব্দুল কাদির পারভেজ বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর এ আসন থেকে নির্বাচিত এমপি, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code