প্রতিশ্রুতি দিয়েও পুলিশ প্রধানকে নৃশংসভাবে খুন করলো তালেবান

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১

প্রতিশ্রুতি দিয়েও পুলিশ প্রধানকে নৃশংসভাবে খুন করলো তালেবান

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির পরও আফগানিস্তানের একটি প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যা করেছে তালেবান। তাকে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ জানায়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কর্মরত হাজি মোল্লা আছাকজাই বাগদিস প্রদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে খুঁজছিল তারা।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার আছাকজাইকে হত্যা করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তার এক বন্ধু। এতে দেখা গেছে, পুলিশ প্রধান হাঁটু গেড়ে বালুতে আছেন। তার চোখ ও হাত বাঁধা। তাকে ঘিরে রয়েছেন তালেবান যোদ্ধারা। তাকে হত্যা করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

 

ভিডিওটি তালেবান সংশ্লিষ্ট নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এবং আফগান নিরাপত্তা উপদেষ্টা নাসের ওয়াজিরির নজরে পড়েছে। তিনি বলেন, গত রাতে তাকে তালেবান যোদ্ধারা ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ ছাড়া তার কোনও পথ ছিল না।

 

Manual2 Ad Code

তিনি নিজেও ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ওয়াজিরি।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code