‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তারা গুম-খুনের সঙ্গে জড়িত’

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তারা গুম-খুনের সঙ্গে জড়িত’

Manual6 Ad Code

বর্তমান সরকার গুম খুনের সঙ্গে জড়িত- প্রধানমন্ত্রীর বক্তব্য তারই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual2 Ad Code

তিনি বলেন, গুম নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারাই এই গুমের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

Manual2 Ad Code

বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও দাম বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার বাংলাদেশ সমঝোতা স্মারক সই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের সঙ্গে করা চুক্তিতে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার কোন গাইডলাইন নেই। ওই চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code