সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন ৭ এপ্রিল। এই সফর নিয়ে দেশের মানুষের উদ্বেগ ও উৎকন্ঠতার শেষ নেই।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
দুদু বলেন, আগামী ৭ তারিখে ভারতের সাথে চুক্তির পর দেশের স্বাধীনতা থাকবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। দেশের মানুষ জানে না তার দেশ নিয়ে অন্য দেশের সাথে কি চুক্তি করতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন।
তিনি বলেন, দেশের কোনো শ্রেণির মানুষের নিরাপত্তা নেই। দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ বসবাস করতে পারবে না। কথা বললে বাসায় থেকে ধরে নিয়ে গিয়ে গুম, হত্যা করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আপনি সময় থাকতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আলোচনায় বসুন এবং দেশের চলমান গণতন্ত্রের সংকটের সমাধান করুন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি