প্রবল বৃষ্টিপাতে ভারতে ভূমিধস, নিহত ৩৬

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১

প্রবল বৃষ্টিপাতে ভারতে ভূমিধস, নিহত ৩৬

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের রায়গাদ জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

 

Manual6 Ad Code

এছাড়া রায়গাদ জেলায় তিনটি ভূমিধসের ঘটনায় আরও ৩০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাতারায় আরেকটি ভূমিধসের খবর পাওয়া গেছে। সেখানে ১২ জন আটকা পড়েছেন।

 

ভূমিধসের শিকার অঞ্চলটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুটি নৌবাহিনীর টিম, ১২টি স্থানীয় সাহায্যকারী টিম, কোস্টগার্ডের ২টি, এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার ৩টি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে বন্যাকবলিত এলাকাগুলোতে। উদ্ধারকর্মীরা সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ করছেন যাতে হেলিকপ্টার থেকে তাদের উদ্ধার করতে সহজ হয়।

Manual5 Ad Code

 

রাইগাদের মাহাদ তেহসিলের তালাই গ্রামের কাছে ওই ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তারা বলছে, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের লাগাতার বৃষ্টিপাত হচ্ছে।

 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভূমিধসের স্থান থেকে তারা ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়রা জানিয়েছে, আরও বহু লোক আটকা পড়ে থাকতে পারে।

Manual6 Ad Code

 

এদিকে, টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় বৃহস্পতিবার (২২ জুলাই) রেড এলার্ট জারি করা হয়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

Manual2 Ad Code

 

ভারি বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে গেছে বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা। গৃহবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code