প্রভাবশালী হলেও দলীয় শৃঙ্খলার মধ্যে আসতে হবে : কাদের

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

প্রভাবশালী হলেও দলীয় শৃঙ্খলার মধ্যে আসতে হবে : কাদের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যত বড় প্রভাবশালী হোন দলীয় শৃঙ্খলার মধ্যে আসতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা অপর্কম এবং খারাপ আচরণের মাধ্যমে দলের ভার্বমূতির নষ্ট করেছেন তারা যদি ভবিষ্যতে সংশোধন না হোন, তাহলে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না।

Manual8 Ad Code

শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

কাদের বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি ঠিক না হয় তাহলে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি নয়, আওয়ামী লীগই হবে। যদি তা হয় তাহলে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, নেতা বন্দনা ছাড়তে হবে নেতাদের বন্দনা করতে বিএনপির কী অবস্থা হয়েছে তা বুঝতে হবে তৃণমূল নেতা-কর্মীদের। নেতাদের নামে বিশেষণ দেয়া চলবে না বিশেষণ হবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code