প্রেমিকার সম্মান ফিরিয়ে দিলেন থাই রাজা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

প্রেমিকার সম্মান ফিরিয়ে দিলেন থাই রাজা

Manual1 Ad Code

প্রেমিকা সিনিনাতের কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মান ও পদ ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান।

Manual5 Ad Code

বুধবার থাই রাজা এক ফরমানে প্রেমিকা সিনিনাত ওয়ংভাজিরাপাকদিকে তার ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন। বিবিসির খবরে বলা হয়, গত বছরের অক্টোবরে রাজকীয় সম্মান অপব্যবহারের অভিযোগে তার থেকে ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ছিনিয়ে নেয়া হয়। থাইল্যান্ডের প্রথা অনুযায়ী রাজার স্ত্রী বা সহযোগীকে ‘রয়াল কনসোর্ট’ মর্যাদাটি দেওয়া হয়। তবে এই মর্যাদা পেলেও সিনিনাতকে রাজার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। দেশটির গত প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ সালের জুলাই মাসে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাত ওয়ংভাজিরাপাকদি। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় এলাকায় ১৯৮৫ সালে জন্ম হয় নেওয়া সিনিনাত ওয়ংভাজিরাপাকদির। তৎকালীন যুবরাজ ভাজিরালংকরান-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নার্স হিসেবে কাজ করেছেন তিনি। পরে রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেন। পাইলট ও প্যারাসুট ব্যবহারে দক্ষতা অর্জনের পর যোগ দেন রাজকীয় রক্ষী বাহিনীতে। এরপর ২০১৯ সালের শুরুতে তাকে মেজর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code