সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার নামের (২৩) এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গার্মেন্টস কারখানার শ্রমিকরা ও এলাকাবাসী ঘাতক ওই বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী স্থানীয় অ্যাপারেলস ফোর এর কোয়ালিটি ইনচার্জ কল্পনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। এ সময় সে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সকালে গার্মেন্টস এ যাওয়ার সময় রাস্তার তাকে গতিরোধ করে রাজ্জাক।
এরপর প্রকাশ্যে রাস্তার মধ্যে নারী শ্রমিক কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে বখাটে যুবক সিরাজুল। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায়সা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
গামেন্টস কারখানার শ্রমিকরা ও এলাকাবাসী ঘাতক ওই বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি ) ডা, নাজিম উদ্দিন বলেন আশঙ্কাজনক অবস্থায় গার্মেন্টস শ্রমিক কল্পনাকে ভর্তি করা হয়প্রচুর রক্ত ক্ষরণের কারনে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনার এক যুবককে আটক করা হয়েছে , তবে যে ছুরি দিয়ে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরি উদ্ধারের কাজ চলছে এবং ভালো ভাবে তদন্ত করা হচ্ছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান না অন্য কোনো কারণে এঘটনা ঘটেছে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি