সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এই মামলায় আগামী ২৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
সোমবার আসামিপক্ষ সময় আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এই তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রমনা থানার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্যদিন ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি।
তার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ২৭ অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন।
রমনা থানার উপপরিদর্শক মো. আলী হোসেন আসামিদের বিরুদ্ধে নাশকার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলা তদন্ত করে ২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাশ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি