ফখরুল নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

ফখরুল নিন্দা ও প্রতিবাদ

Manual7 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছুল আজম ডলারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে গণমাধ্যমকে পাঠানো বিএনপির সহদফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

পাঠকদের জন্য বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-

Manual4 Ad Code

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্খিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে ক্রমাগত মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে।

Manual7 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, গতকাল গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গউছুল আজম ডলারকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতিরই বহি:প্রকাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের-গ্রেফতার এবং দমন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্খা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবেনা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গউছুল আজম ডলার এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code