ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করার পর মারা গেলেন ডাক্তার

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করার পর মারা গেলেন ডাক্তার

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের দুই সপ্তাহ পর আমেরিকার দক্ষিণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৫৬ বছর বয়সী এক ডাক্তার মারা গেছেন। মার্কিন গণমাধ্যম এই খবর দিয়েছে।

 

দ্যা সান-সেন্টিনেল নামে একটি গণমাধ্যম জানিয়েছে, ডাক্তার গ্রেগোরি মাইকেল সুস্থ ছিলেন। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। তিনদিন পর তার হাত এবং পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। এ অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হন। এ সেন্টারে তিনি গত ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ডাক্তার মাইকেলের স্ত্রী হিদি নিকেলম্যান জানান, মেডিক্যাল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়। এরপর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেন্টারের ডাক্তাররা দুই সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়।

Manual4 Ad Code

 

ডাক্তার মাইকেলের চিকিৎসার জন্য আমেরিকার সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে পড়েন কিন্তু কোন প্রচেষ্টায় সফল হয়নি এবং মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়েনি।

Manual8 Ad Code

 

তার স্ত্রী জানান, মাইকেল খুবই সচেতন এবং এনার্জেটিক ছিলেন। তার মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল কিন্তু তার কয়েকদিন আগেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code