ফিলিপাইনে চালু হচ্ছে আবার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

ফিলিপাইনে চালু হচ্ছে আবার মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

download

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটিতে নতুন করে মৃত্যুদণ্ড চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন। রোববার সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

Manual1 Ad Code

২০০৬ সালে ফিলিপাইনের দণ্ডবিধি থেকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বাদ দেওয়া হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এর আগে ফিলিপাইনের দক্ষিণের শহর দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অপরাধপ্রবন ওই এলাকায় স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান তিনি। এ জন্য তিনি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এক হাজারেরও বেশি অপরাধীকে হত্যা করান। অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের জন্য তাকে ‘দ্য পানিশার’ নামেও ডাকা হয়।

নির্বাচনের আগে দুতের্তে প্রকাশ্যে মদ্যপান ও বিক্রি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট ভবনকে হাসপাতালে রূপান্তরেরও ঘোষণা দিয়েছিলেন। এ ছাড়া মাদক পাচারকারীদের হত্যা ও তাদের ম্যানিলা সাগরে সমাধিস্থ করার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

Manual5 Ad Code

রোববার নিজের শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুতের্তে বলেন, আমি কংগ্রেসকে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের আহ্বান জানাচ্ছি।

Manual3 Ad Code

তিনি জানান, সংঘবদ্ধ অপরাধী চক্র ও যারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানাবে, তাদের গুলি করার নির্দেশ দেওয়া হবে পুলিশকে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code