ফের ভেঙ্গে যাচ্ছে জাতীয় পার্টি, ববি মাওলা নতুন দল

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

ফের ভেঙ্গে যাচ্ছে জাতীয় পার্টি, ববি মাওলা নতুন দল

Manual8 Ad Code

download-4

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ এবং জাপা থেকে সদ্য পদত্যাগী ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাসী এই নতুন দলটি আগামী ডিসেম্বর নাগাদ আত্মপ্রকাশ করছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

জাপা ছাড়াও কয়েকটি দলের নেতা নতুন এ দলে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। দলের সভাপতি হচ্ছেন ববি হাজ্জাজ আর মহাসচিব হচ্ছেন গোলাম মাওলা চৌধুরী। দলের নাম কী হবে জানতে চাইলে তারা বলেন, নাম এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। তবে এ কথা বলতে পারি, আমরা কোনো ব্র্যাকেটবন্দী দল করব না।
প্রসঙ্গত, ববি হাজ্জাজ আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বড় ছেলে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নিকটাত্মীয়। বিদেশে লেখাপড়ার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিকতা করছেন ববি হাজ্জাজ। ২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বৈত বক্তব্য এবং সিএমএইচে ভর্তি হওয়ার পর তার বিশেষ উপদেষ্টা হিসেবে গণমাধ্যমে বিবৃতি ও সংবাদ সম্মেলন করে হঠাৎ আলোচনায় আসেন তিনি। অন্য দিকে এ টি এম গোলাম মাওলা চৌধুরী জাতীয় পার্টি থেকে সদ্য পদত্যাগ করেছেন। ফেনীতে জন্মগ্রহণকারী এ রাজনীতিবিদ ত্রিপুরার প্রথম স্বাধীন মুসলিম নবাব শমসের গাজীর সপ্তম বংশধর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। স্বাধীনতা-পরবর্তী পরিস্থিতিতে প্রথমে জাসদ, এরপর বিএনপির রাজনীতিতে সরব ছিলেন। ১৯৮৪ সালে বিএনপি ছেড়ে পিএনপি গঠন প্রক্রিয়ায় অংশ নিয়ে দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ দিন। ২০০২ সালে শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাগপা ও শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন পিএনপি বিলুপ্তি ঘোষণা করে জাতীয় পার্টিতে যোগ দেন। সেই থেকে পদত্যাগের আগ পর্যন্ত জাপার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মাওলা চৌধুরী। অবমূল্যায়নের অভিযোগ এনে জাপা থেকে পদত্যাগ করেন তিনি।

অন্য দিকে বিগত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে এরশাদের বিশেষ উপদেষ্টার পদ হারান ববি হাজ্জাজ। তাকে জাপা থেকে বহিষ্কার করা হয়। এরপর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও জাতীয় পার্টিতে তিনি আর ফেরেননি। ২০১৫ সালের অক্টোবর থেকে ‘স্বপ্নের দেশ’ ব্যানারে সারা দেশ ঘুরে বেড়ান তিনি। নতুন রাজনৈতিক দল গঠনেই তিনি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন মর্মে আলোচনা হলেও প্রকাশ্যে এ নিয়ে তিনি তখন কিছু বলেননি। গোলাম মাওলা চৌধুরীর জাপা থেকে পদত্যাগের পর ববি হাজ্জাজের দল গঠনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

Manual7 Ad Code

এ ব্যাপারে ববি হাজ্জাজ বলেন, আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই। রাজনৈতিক দল ছাড়া এটি করা সম্ভব নয়। নতুন দল গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছে, তাতে জাপার অনেকেই রয়েছেন। গোলাম মাওলা চৌধুরী বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে। আগামী বিজয় দিবসের পরে বা আগামী বছরের শুরুতে নতুন দলটির আত্মপ্রকাশ ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code