ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ গেল কুলাউড়ার তরুণের

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ গেল কুলাউড়ার তরুণের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অলিউর রহমান (২২) নামে এক তরুণের।

Manual5 Ad Code

 

নিহত অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

 

রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অলিউরের মরদেহ পাওয়া যায়।



জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় অক্ষত ও নিরাপদে ছিলেন অলিউর রহমান। রাত ১১টা থেকে ফেসবুকে লাইভে যুক্ত অলিউর। লাইভ চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এরপর থেকে তার লাইভটি অন্ধকার দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিল লাইভে থাকা অলিউর রহমান।

 

Manual8 Ad Code

অলিউর রহমানের সহকর্মী রুয়েল জানান, বিস্ফোরণে আগে তারা খাবার খাওয়ার জন্য ডিপো থেকে চলে আসেন। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। পরে বিস্ফোরণে তিনি নিহত হন। অলিউরের ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন তার মরদেহ নেওয়ার জন্য স্বজনরা চট্টগ্রাম যাচ্ছেন।

Manual5 Ad Code

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, এ নিয়ে আমার কাছে কোনো খবর নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code