সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : বিএনপি সার্কাসের দল বলে ফেসবুকে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া। এছাড়া তার নিজের কোনো ফেসবুক আইডি নেই বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় সুপ্রিম কার্টে আইনজীবী সমিতি ভবনের আইন মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলেন তিনি এ কথা জানান।
পাপিয়া বলেন, আমার ফেসবুক স্ট্যাটাসে বিএনপিকে সার্কাসের দল বলে কে বা কারা মন্তব্য করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে গণমাধ্যমগুলো এমন প্রতিবেদন প্রকাশের আগে আমার কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেনি, যা দুঃখজনক।
Design and developed by ওয়েব হোম বিডি