ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, পাঁচ শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, পাঁচ শিশুসহ নিহত ১০

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

লিয়নের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। ঘটনাস্থলে কাজ করছে তারা।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

জরুরি বিভাগ জানিয়েছে, একটি সাত তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বের করতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code