বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই গণমানুষের কাজ করবে আ’লীগ : কাদের

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই গণমানুষের কাজ করবে আ’লীগ : কাদের

Manual5 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্ত আমরা ধারণ করবো। এছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো।

Manual2 Ad Code

বিএনপি ও ঐক্যফ্রন্টের কর্মসূচি বিষয়ে তিনি বলেন, জনগণ তাদের প্রত্যাখান করেছে। আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code