বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনার সুযোগ আছে: আইনমন্ত্রী

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনার সুযোগ আছে: আইনমন্ত্রী

Manual4 Ad Code

anisul_haq_11955_1462449690

সুরমা মেইল ডেস্ক :: কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি এ এইচ এম বি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Manual2 Ad Code

রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে ১৩০তম যুগ্ম জেলা জজ পদমর্যাদা সম্পন্ন বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

Manual5 Ad Code

আইনমন্ত্রী বলেন, আমিতো বললাম, যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে, কানাডায় একটা আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে, সেই দেশের এমন কোনো আসামি যদি কানাডায় থাকে, তাকে ফেরত পাঠানো হবে না- আমাদের বাধা এখানে। কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও তাকে ফিরিয়ে আনার সুযোগ আছে। একটু আশার আলো আছে বলেই এ ব্যাপারে আলোচনা চলছে।

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে সম্প্রতি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code