বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

Manual1 Ad Code

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

ডিএমপি কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান।

Manual8 Ad Code

গত ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করে।

Manual4 Ad Code

মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code