বছরের সেরা তামাশা বিএনপির কমিটি

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বছরের সেরা তামাশা বিএনপির কমিটি

Manual3 Ad Code

images (1)

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপির সদ্য ঘোষিত নির্বাহী কমিটি সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাম্বো জেট সাইজের অগণতান্ত্রিক কমিটি গণতন্ত্র রক্ষার বিষয়ে বছরের সেরা তামাশা। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসিতে) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে ৩৫১ জন সদস্য থাকতে পারেন, কিন্তু তার পরিবর্তে দলের মহাসচিব মির্জা ফখরুল ৫৫১ জনের কমিটি করেছেন। এতেই প্রমাণিত হয় যারা দলীয় সংবিধান রক্ষা করতে পারেন না তারা রাষ্ট্রীয় সংবিধান কীভাবে রক্ষা করবেন।

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের অগণতান্ত্রিক কমিটি দিয়ে গণতন্ত্র রক্ষা করা যাবে না। এ রকম হাস্যকর কথা জাতি এখন বিশ্বাস করে না।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে পুরো আয়োজন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ছাত্রলীগের সভাপতি  মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code