বজ্রপাতে হাটখোলায় ১, কোম্পানীগঞ্জে ৩ কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

বজ্রপাতে হাটখোলায় ১, কোম্পানীগঞ্জে ৩ কিশোরের মৃত্যু

Manual5 Ad Code

images (1)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দকড়িতে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন। রোববার (১৫ মে) ভোরে স্থানীয় লাকুয়াপাড়া নয়াবীল নামক হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতে নিহত- রুবেল (১৬) উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও দকড়ি গ্রামের তেরা মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান- রোববার ভোরে ফজরের নামাজ পড়ে স্থানীয় হাওরে রুবেলসহ ৩জন মাছ ধরতে যায়। এসময় আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখে সে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। এদিকে, আজ রোববার বাদ আসর উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে রুবেলের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জঃ উপজেলার খয়েরগাঁও হাওরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code