বদরুলকে শাবির অর্থনীতি সমিতি থেকে বহিস্কার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

বদরুলকে শাবির অর্থনীতি সমিতি থেকে বহিস্কার

Manual1 Ad Code

badrul1শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমকে শাবির অর্থনীতি সমিতি থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আজীবন বহিস্কারেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ধাপ হিসেবে তাকে বিশ্ববিদ্যালয়ের ওই সমিতি থেকে সাময়িক বহিস্কার করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ে শাবির অর্থনীতি সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান শ্যামল।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। খাদিজা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code