বন্ধুত্ব কোনো চুক্তি দিয়ে হয় না : গয়েশ্বর

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭

বন্ধুত্ব কোনো চুক্তি দিয়ে হয় না : গয়েশ্বর

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বন্ধুত্ব কোনো চুক্তি দিয়ে হয় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত বাংলাদেশর বন্ধুত্ব চায় না। চুক্তি এবং কথাবার্তায় মনে হয় শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতের সেবায় নিজের জীবন ও দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিতে চান।

Manual2 Ad Code

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়েজিত এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত তার নিজস্ব ভূখণ্ড রক্ষায় প্রতিরক্ষা চুক্তি করেছে। আমাদের তিন দিকেই ভারত; যে দেশ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক। সেই দেশের কাছ থেকে অস্ত্র এনে কার বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশ? এখানে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হয়নি, চুক্তি হয়েছে ভারতের।

Manual7 Ad Code

তিনি আরো বলেছেন, ভারতকে ভাবতে হবে, কাবিন দিয়ে যেমন দাম্পত্য জীবন নিশ্চিত করা যায় না, তেমনি চুক্তির বেড়াজালে ফেলে বাংলাদেশের বন্ধুত্ব পাওয়া যাবে না। দিন দিন আরোও ঘৃণা বাড়বে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code