বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আহ্বান

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আহ্বান

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

ঈদের দিন শনিবার (১ আগস্ট) রাতে তার গুলশানের বাসভবনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে ফিরোজার বাইরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তার কথা জানান।

Manual8 Ad Code

 

তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে জনগণের পাশে যেভাবে দাঁড়ানো হয়েছে সেভাবে বন্যার পর ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব নেতাকর্মীদের দূর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম এত অসুস্থ নিজে বাসার নিচে নামতে পারেন না। হাঁটতেও পারেন না। তার এখনো খাওয়া-ধাওয়ায় সমস্যা, খেতেও সমস্যা হচ্ছে। ম্যাডামের উন্নত চিকিৎসা যেটা প্রয়োজন সেটা হচ্ছে না। হাসপাতালেও যাওয়া যাচ্ছে না এখানে যে পরিস্থিতি চলছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো না।

Manual5 Ad Code

 

কী কথা হয়েছে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা কথা বলেছি, ঈদের দিনে যেসব কথা বলা হয়। এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, সবার সুখে-দুঃখের কথা-বার্তা আছে।

 

বিএনপি মহাসচিব বলেন, করোনা সংক্রমণের যে বর্তমান অবস্থা, বন্যার যে বর্তমান অবস্থা, দেশের অর্থনীতির যে পরিণতি হতে যাচ্ছে-সে সম্পর্কে আলোচনা হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা তাদের যে নিদারুণ কষ্ট আর কিছুদিন পরে কী অবস্থা দাঁড়াবে সে নিয়ে কথা হয়েছে। আলোচনার বেশির ভাগ সময় ছিল কোভিড পরবর্তী পরিস্থিতি অবস্থা ও বন্যা পরবর্তী অবস্থা কী হবে, যেহেতু শোনা যাচ্ছে এবার বন্যা লংটার্ম থাকবে। তাহলে দেশের বন্যাকবলিত মানুষের কীভাবে পুনর্বাসিত হবে, কৃষকেরা কীভাবে থাকে-সে নিয়ে আলোচনা হয়েছে।

 

গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই সাক্ষাৎ হয়। ফিরোজায় প্রবেশের পর নেতারা পিপিই পড়ে দোতলায় ড্রয়িং রুমে বসেন। সেখানে এই সাক্ষাৎ হয়।

 

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

 

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিত করে মুক্ত হওয়ার পর প্রথম গত ২৫ মে ঈদুল ফিতরের দিন স্থায়ী কমিটির সদস্যদের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code