বর্তমানে প্রার্থী হওয়ার যোগ্য নন খালেদা জিয়া : সিইসি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

বর্তমানে প্রার্থী হওয়ার যোগ্য নন খালেদা জিয়া : সিইসি

Manual2 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, বর্তমান অবস্থায় বেগম খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। তার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Manual2 Ad Code

সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

সিইসি বলেন, বেগম খালেদা জিয়া যদি আপিল করেন এবং আদালত যদি তাকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত দেন তবে সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

Manual5 Ad Code

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে সিইসিকে স্বাগত জানান সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন। রেজিস্ট্রার জেনারেল জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিমকোর্টে এসেছেন।

Manual4 Ad Code

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেন। আদালত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছর এবং তার জ্যেষ্ঠ পুত্র দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানার রায় দেয়।

রায় ঘোষণার পর থেকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বেগম খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code