বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

Manual7 Ad Code

 

স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

Manual3 Ad Code

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বার্তা সংস্থা এএনআই’কে বলেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code