সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২৫শে মার্চকে যারা গণহত্যা দিবস হিসেবে বিশ্বাস করে না এবং পালন করবে না তারা দেশ ও জাতির শত্রু।
মঙ্গলবার দুপুরে সাভারে মোহাম্মদ আলী স্কুল অ্যান্ড কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আরো বলেন, যারা ২৫ মার্চ গণহত্যা দিবস বলে স্বীকার করে না তারা দেশ সমাজ ও জাতির শত্রু। বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানানোর জন্যে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্যে ষড়যন্ত্র চলছে। অভিভাবকদের প্রতি আহবান আপনারা আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন।
Design and developed by ওয়েব হোম বিডি