বাংলাদেশের গরীবরা খেতে পায় না : অমিত শাহ

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

বাংলাদেশের গরীবরা খেতে পায় না : অমিত শাহ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ‘বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না’ বলে মন্তব্য করেছেন বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তাতে অমিত শাহ জানান, ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি।

 

Manual1 Ad Code

গত ১০-১৫ বছরে বাংলাদেশের তো আর্থিক উন্নয়ন হয়েছে। তাও কেন লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে? এমন প্রশ্নে অমিত শাহ বলেন, এর দুটো কারণ আছে। এক, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যে কোনও পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথম কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়। গরিবদের কাছে নয়। এখন বাংলাদেশে সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই অনুপ্রবেশ চলছে। আর যারা অনুপ্রবেশকারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা তো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

Manual3 Ad Code

 

অমিত শাহের মতে, দ্বিতীয় কারণটি হলো প্রশাসনিক সমস্যা। তিনি বলেন, প্রশাসনিকভাবেই এর মোকাবিলা করতে হবে। সেটা পশ্চিমবঙ্গের সরকার করেনি।

Manual6 Ad Code

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গড়তে জোর প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। সেই চেষ্টার অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন অমিত শাহ। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে ২০০র বেশি আসন পেয়ে সরকার গড়বে তারা। ক্ষমতা এসেই তারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code