বাংলাদেশের মানুষ মনে করবে তুমি আমাদের দালাল নও

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

বাংলাদেশের মানুষ মনে করবে তুমি আমাদের দালাল নও

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভারতের বিরুদ্ধে শেখ হাসিনা তথা তাঁর সরকারের কথা বলাকে ‘আন্ডারস্ট্যাডিং গেইম’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অর্থাৎ তাদের গেইমটা হলো তুমি আমাকে গালি দিবা, আমি তোমাকে গালি দেবো। তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তুমি আমাদের দালাল নও। কারণ বাংলাদেশের শতকরা ৯০ ভাগ লোকই এখন আওয়ামী বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে গেছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার  দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির এ প্রস্তুতি সভার আয়োজন করে।

Manual7 Ad Code

গয়েশ্বর বলেন, অনির্বাচিত স্বঘোষিত প্রধানমন্ত্রী যিনি নিজের ভোট নিজে দিতে পারেননি এবং সংসদের আরও ১০ জন সদস্য যারা দাঁড়িয়ে বলতে পারবে না যে নিজেদের ভোট নিজেরা দিয়েছেন- সেই তাদের গলায় আজ এত জোর। এর কারণ হচ্ছে, যাতে সকলে বুঝে তাদের শক্তি সার্মথ্য আছে। অথচ তাদের এ আওয়াজ ভয়ের, তাই আওয়াজ বেশি। ফলে ইদানিংকালে তাদের কথাবার্তা শুনে স্বাভাবিক মানুষ তো হাসেই, পাগলেও হাসে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আমরা যদি রাজপথে নামতে না পারি, নিজেদের শক্তি সমর্থন তুলে ধরতে না পারি তাহলে আমাদের ওপর যে নির্যাতন চলছে তা আরও বাড়বে, কমবে না।

Manual3 Ad Code

তিনি বলেন, মির্জা আব্বাসের সভাপতিত্বে ঢাকা মহানগর বিএনপির এটাই শেষ মিটিং। আরও আগেই হওয়ার কথা ছিলা। সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার কারণেই তিনি এখনও নগর বিএনপির আহ্বায়ক। যেকারণেই দলের যারা আগামী দিনে দায়িত্ব নিতে টাকা খরচ করে দিদেশে যাচ্ছেন, ঘোরাফেরা করছেন তারা একটু কষ্ট করে ২৬ মার্চের আয়োজনটাকে সফল করেন। তবে এটা ভাবার কারণ নাই যে, বেশি সফল হলে তো মির্জা আব্বাস থেকে যাবেন। না, তিনি আহ্বায়ক থাকবেন না। কারণ আমরা এখন যাওয়ার জন্য ব্যস্ত, আর যারা এখন আসার জন্য ব্যস্ত তারা একটু জানান দেন। আমরা যাতে বিশ্বাস করতে পারি আপনারা পারবেন। আমরা যেন তাড়াতাড়ি বলতে পারি- আমাদের মুক্তি দেন, নতুনদের দায়িত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code