বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসমুক্ত হবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসমুক্ত হবে : বাণিজ্যমন্ত্রী

Manual8 Ad Code

download

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সেদিন আর বেশি দুরে নয়, বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসমুক্ত হবে। এজন্য আজ জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তিনি বলেন, ৭১’ এর সময় জাতির পিতার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও জাতীয় ঐক্য গড়ে উঠেছে। আজ রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ বিজনেস ডায়ালগে মন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক পদক্ষেপ নেওয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থার যৌথ উদ্যোগে সমস্যার দ্রুত সমাধান করা হয়েছে। শোলাকিয়ার বড় ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code