বাংলাসহ মোট ১০ ভাষায় অনুবাদ হবে পবিত্র হজের খুতবা

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১

বাংলাসহ মোট ১০ ভাষায় অনুবাদ হবে পবিত্র হজের খুতবা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে একজন ইমাম খুতবাহ পাঠ করেন। প্রতি বছর তা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। গত বছরের মতো এবারও আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

 

Manual5 Ad Code

ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে খুতবা অনুবাদের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আগে তা সরাসরি পাঁচটি ভাষায় অনূদিত হত। এবার তাতে আরো পাঁচটি ভাষা যুক্ত করা হয়েছে।

Manual3 Ad Code

 

গত বছরের মতো এ বছরও গুরুত্বপূর্ণ খুতবা ১০টি ভাষায় অনূদিত হবে। ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। বিগত বছরের মতো এবারও সৌদি সরকারের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। সূত্র: সৌদি গেজেট

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code