বাংলা ভাষা ব্যবহারে আমরা অনেকটাই উদাসীন : সিলেটে সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

বাংলা ভাষা ব্যবহারে আমরা অনেকটাই উদাসীন : সিলেটে সংস্কৃতিমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বাংলা ভাষা ব্যবহারে আমরা অনেকটাই উদাসীন। দৈনন্দিন জীবনে বাংলার ব্যাবহার অনেক কমে গেছে। সরকারী অনেক প্রতিষ্ঠানের নামগুলোও ইংরেজিতে। আদালতের নির্দেশে অনেকক্ষেত্রে বাংলা ফিরেছে ঠিকই, কিন্তু বাড়িতে বাড়িতে বাংলার ব্যবহার নিশ্চিত করবো কি করে।

Manual3 Ad Code

বুধবার রাতে নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে দশ দিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান নুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা দানবের দেশ হিসেবে দেখতে চাই না। মানবের দেশ হিসেবে দেখতে চাই।

সংস্কৃতি চর্চা বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে খাপ খাইয়ে গড়ে তুলতে হবে। ঢাকার বাইরে এ ধরনের বড় উৎসবের আয়োজনের করায় তিনি বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

নিজের বক্তব্যের শেষে আসাদুজ্জামান নুর জঙ্গিবাদ বিরোধী একটি কবিতা আবৃত্তি করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code