বানিয়াচংয়ে পৃথক নৌকাডুবিতে নিখোঁজ ২

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

বানিয়াচংয়ে পৃথক নৌকাডুবিতে নিখোঁজ ২

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাতল বিল ও সাতাইল নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ দু’জন হলেন- উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের ছেলে প্রদীপ সরকার (৮) ও পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০)।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হবিগঞ্জ জেলায় ঝড়-তুফান হচ্ছিল। এ সময় স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা প্রদীপ সরকার নিখোঁজ হয়।

অপরদিকে, একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা রঞ্জন দাশ নামে এক কৃষক নিখোঁজ হন।

Manual5 Ad Code

খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে কোনও সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফিরে আসে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামছুল আলম জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও তাদের কোনও সন্ধান পায়নি। তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসলে আবারও উদ্ধার কাজ শুরু হবে।

Manual7 Ad Code

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজের বিষয়টি স্থানীয় মক্রমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code