বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৮

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৮

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসী দুটি গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার খামতাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা জানা যায়নি।

অপরদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম।

Manual1 Ad Code

সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code