বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়লো ১মাস

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়লো ১মাস

Manual7 Ad Code

Tarana

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : অবশেষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হচ্ছে। শনিবার (৩০ এপ্রিল) পর্যন্ত নির্ধারিত সময়ে যেসব গ্রাহক তাদের মোবাইল সিম নিবন্ধন করতে পারেননি তাদের জন্যই এ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

Manual5 Ad Code

উল্লেখ্য, অপরাধজনক কাজে সিমের ব্যবহার বন্ধ করতে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। এ সময়সীমা আজ শনিবার রাত ১০টায় শেষ হচ্ছে। এখন আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে আজ সকালে রাজধানীল ওয়েস্টিন হোটেলে টেলিযোগাযোগ খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বিকেলে জানাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে। আর এর বাইরে আঙুলের ছাপ না মেলাসহ বিভিন্ন কারণে সোয়া এক কোটি গ্রাহক সিম নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code