বালুচরে ছাত্রলীগ নেতা নিপুর দখলকৃত বাসা থেকে বন্দুক ও বোমা উদ্ধার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

বালুচরে ছাত্রলীগ নেতা নিপুর দখলকৃত বাসা থেকে বন্দুক ও বোমা উদ্ধার

Manual7 Ad Code
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলকৃত বাসা থেকে বন্দুক ও হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা আড়াইটার দিকে বালুচর ফোকাস ১৭৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালার মুন্সি।

Manual5 Ad Code

এর আগে গত রবিবার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলে থাকা চিকিৎসকের দ্বিতল বাসাটি উদ্ধার হয়। গত প্রায় ৮ মাস ধরে নিপু ওই বাসাটি দখল করে রেখেছিলেন।

Manual8 Ad Code

বাসার মালিক ডা. মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, হিরণ মাহমুদ নিপু প্রায় ৮ মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু বাসায় ওঠার পর থেকে নিপু একমাসেরও ভাড়া দেননি। ভাড়া চাইলে উল্টো আরো হুমকি দেন নিপু। এ অবস্থায় তিনি পুলিশের শরণাপন্ন হন।

পুলিশের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় বাসাটি উদ্ধার হয়। ওই রাতেই বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার পুণরায় বাসাটিতে অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

প্রসঙ্গত, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code