বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করলেন ইশান্ত

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করলেন ইশান্ত

Manual8 Ad Code

ishant-120160620123614

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক : আইপিএলে সময়টা ভালো যায়নি। ক্রিকেট থেকে ছিলেন বেশ কয়েকদিনের বিরতিতে। এই ফাঁকেই বিয়ের কাজ সেরে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের পেসার ইশান্ত শর্মা। কোণে ভারতের বাস্কেটবল দলের খেলোয়াড় প্রতিমা সিং। রোববার ভারতের দিল্লিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Manual8 Ad Code

প্রতিমার বোনরাও বাস্কেটবল খেলোয়াড়। চার বোনের একজন প্রশান্তি ভারতের জাতীয় নারী বাস্কেটবল দলের অধিনায়ক। আরেক বোন আকংশাও ভারতের জাতীয় নারী বাস্কেটবল দলের সদস্য। সবার বড় বোন প্রিয়াঙ্কা পাটিয়ালা বাস্কেটবল দলের কোচ।

Manual8 Ad Code

কিছুদিন বন্ধু থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।  জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে ছিলেন না ইশান্ত। তবে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ঠিকই দলের সঙ্গে যুক্ত হবেন এই ৬ ফিট ৫ ইঞ্চির ডানহাতি পেসার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code