বাহরাইন-ইসরাইলের স্বাভাবিক সম্পর্ককে স্বাগত জানাল ওমান

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

বাহরাইন-ইসরাইলের স্বাভাবিক সম্পর্ককে স্বাগত জানাল ওমান

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান।

 

রোববার ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইসরাইল-ফিলিস্তিনের শান্তি স্থাপনে ভূমিকা রাখবে। খবর রয়টার্সের।

Manual1 Ad Code

 

ওমান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি আরব দেশের এই নতুন কৌশলগত পথ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে শান্তির পথে ভূমিকা রাখবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করবে।

Manual7 Ad Code

 

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতাবস্থা তৈরি করতে এই কূটনৈতিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র, ইসরাইল, আমিরাত ও বাহরাইন গুরুত্বপূর্ণ ধাপ বললেও ফিলিস্তিনিরা একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

পশ্চিম তীরে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরেকাত বলেছেন, এই কূটনৈতিক পদক্ষেপে শান্তি অর্জন হবে না, যদি কয়েক দশক ধরে চলা ইসরাইলি-ফিলিস্তিনের সংকটের সমাধান না হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code