বাহুবলের নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র উদ্ধার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

বাহুবলের নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর সামছুল উলুম নুরানীয় হাফিজি মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০টায় ফেনি এলাকা থেকে উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

নিখোঁজ ছাত্ররা হলো- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর পুত্র তানভীর আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার পুত্র শরীফ উদ্দিন।

Manual5 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক অালী নিখোঁজ মাদ্রাসা ছত্রদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ফেনি সদর থানায় অাটক করে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিফজ বিভাগের ওই তিন ছাত্র শুক্রবার মাগরিবের নামাজের জামাতে শরিক হয়। নামাজ শেষে তাদেরকে আর দেখা যায়নি। রাতেও তারা মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে শনিবার বিকেলে মাদ্রসার মুহতামিম হাফেজ খুরশেদ আলম বাহুবল মডেল থানায় সাধারণ ডায়রি করেন। অবশেষে শনিবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code