বাহুবলে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

বাহুবলে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে গাছ থেকে পড়ে গিয়ে আব্দুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

তিনি উপজেলার কলিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, আব্দুর রহমান বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন। সকালে উপজেলার কুয়া গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে আব্দুর রহমান গাছ কাটছিলেন। এসময় অসাবধানবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বদিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code