বাহুবলে ছেলের দায়ের কোপে আহত বাবার মৃত্যু

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

বাহুবলে ছেলের দায়ের কোপে আহত বাবার মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জের বাহুবলে মানসিক বিকারগ্রস্ত ছেলের দায়ের কোপে আহত আকবর মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আকবর উপজেলার হারাইটেক গ্রামের বাসিন্দা।

Manual4 Ad Code

বুধবার (০৪ এপ্রিল) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন জানান, আকবরের ছেলে তাজুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত। সোমবার বাবার সঙ্গে কথা বলার একপর্যায়ে দা দিয়ে পেটে কোপ দেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code