বাহুবলে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বাহুবলে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

রোববার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও ছেলে মতিউর রহমান (২২)।



জানা যায়, বিকেলে ফরিদা বেগম ও তার ছেলে মতিউর রহমানসহ চার থেকে পাঁচজন অটোরিকশায় বাহুবল উপজেলার ছন্দ্রচড়ি এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদা বেগমের লাশ উদ্ধার করেছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code