বাহুবলে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮

বাহুবলে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

Manual1 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাটি বোঝাই ট্রাকের চাপায় সিয়াম মিয়া (৮) নাম এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক আব্দুল হান্নানকে (৩৫) আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম কবিরপুর গ্রামের শিক্ষক ইউসুফ আলীর ছেলে। সে স্থানীয় সৃজন বিদ্যাপীঠ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান- স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে বাহুবল থেকে মিরপুরগামী একটি মাটি বোঝাই ট্রাক সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে। আটক ট্রাক চালক আব্দুল হান্নান একেই উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে।

Manual6 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code