সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
হবিগঞ্জের বাহুবলে পুলিশ ও ডাকাতদলের বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার মদন (৩৫) নিহত হয়েছে। এঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোররাত ৪টার সময় উপজেলার দ্বারাগাও চা বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ডাকাত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের রহমান মিয়ার ছেলে বলে জানাগেছে।
জানা যায়, বুধবার রাতে বাহুবল মডেল থানা পুলিশ সাত আটটি ডাকাতি মামলার আসামী ডাকাত সর্দার মদন মিয়া (৩৫)কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার দেয়া তথ্যমতে মদনকে সঙ্গে নিয়ে পুলিশ গতকাল গভীর রাতে অভিযানে নামে। রাত সাড়ে তিন টার সময় পুলিশ দ্বারাগাও চা বাগান এলাকায় পৌছলে অস্ত্র উদ্ধারের সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল ডাকাত পুলিশের উপর হামলা ও গুলি চালায়। তারা এসময় ডাকাত মদনকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সময় পুলিশ পাল্টা গুলি করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গুলাগুলিতে ডাকাত মদনসহ তিন পুলিশ আহত হয়। গুরুতর আহত ডাকাত সর্দার মদনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত তিন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতের গুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন এসআই সোহেল ও কনষ্টেবল এমরান মিয়া।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার সার্কেল এএসপি রাসেলুর রহমান, ঘটনার সত্যতার স্বীকার করে বলেন গুলাগুলির তিন পুলিশ আহত হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি