বাহুবলে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

বাহুবলে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

Manual4 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বিল্পব কুমার শীল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত বিল্পব শ্রীমঙ্গল উপজেলার দোপারহাট গ্রামের যতিন্দ্র কুমার শীলের ছেলে।

Manual6 Ad Code

বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মফিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি সুরমা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code